আমেরিকায় রিপাবলিকান পার্টির ভরাডুবি হতেই ভারতের জন্য খুলেছে হরমুজ প্রণালী। আমেরিকার মিড টার্ম ভোটের ফলে ট্রাম্প ধাক্কা খাওয়ার পর মধ্যপ্রাচ্যে সমঘাত প্রশমনের আশায় বুক বাঁধছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা থেকে চার দেশের বাণিজ্যিক জাহাজকে ছাড় দেওয়ার ঘোষণা করেছে  ইরান –  ভারত, চিন, ইরাক  ও কাতার। আমেরিকার পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। তখনই সকলের মনে আশা, এবার কি ভারতে কমবে গ্যাস সিলিন্ডারের দাম ? এখনও পর্যন্ত সিলিন্ডারের দামে নতুন করে কোনও বদল আসেনি। এ মাসের শুরুতেই এক লাফে বেশ খানিকটা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। এরপর আরও বেশ করে সকলের প্রত্যাশা , যদি কমে এলপিজি-র দাম। 

নভেম্বর মাসের ৬ তারিখে নতুন করে দেশের বিভিন্ন শহরে বদলায়নি কোনও গ্যাস সিলিন্ডারের দাম। 

শহর ঘরোয়া সিলিন্ডারের দাম
দিল্লিপ্রতি ১৪ কেজিতে ₹৯৩৯.৫০
নয়ডাপ্রতি ১৪ কেজিতে ₹৯৩৯.৫০
মুম্বইপ্রতি ১৪ কেজিতে ₹৯৪১.৫০
কলকাতাপ্রতি ১৪ কেজিতে ₹৯৬৮.০০
পাটনাপ্রতি ১৪ কেজিতে ₹১,০৩১.৫০
বেঙ্গালুরুপ্রতি ১৪ কেজিতে ₹৯৪৪.৫০
রাঁচিপ্রতি ১৪ কেজিতে ₹১,০১০.৫০
যোধপুরপ্রতি ১৪ কেজিতে ₹৯৪৯.০০
দেরাদুনপ্রতি ১৪ কেজিতে ₹৯৫২.০০

নভেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কতটা বেড়েছিল?

 ১ নভেম্বর ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ে। দিল্লিতে দাম ১০ টাকা এবং মুম্বইতে ১০.৫০ টাকা বাড়ে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭ টাকা এবং চেন্নাইতে ১১.৫০ টাকা বাড়ে । বাণিজ্যিক সিলিন্ডার প্রধানত হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং অন্যান্য ব্যবসায় ব্যবহৃত হয়। মূল্যবৃদ্ধি এই ব্যবসাগুলোর খরচ বাড়িয়ে দিতে পারে, যা বাইরে খাওয়ার খরচের ওপর সম্ভাব্য প্রভাব ফেলবে।

শহর বাণিজ্যিক সিলিন্ডারের দাম
দিল্লিপ্রতি ১৯ কেজিতে ₹২,৮২০.০০
নয়ডাপ্রতি ১৯ কেজিতে ₹২,৭৫৭.৫০
মুম্বাইপ্রতি ১৯ কেজিতে ₹২,৭৭৪.৫০
কলকাতাপ্রতি ১৯ কেজিতে ₹২,৯৬৪.০০
পাটনাপ্রতি ১৯ কেজিতে ৩,১১০.৫০ টাকা
বেঙ্গালুরুপ্রতি ১৯ কেজিতে ₹২,৭৭৪.০০
রাঁচিপ্রতি ১৯ কেজিতে ₹২,৯৯৫.০০
যোধপুরপ্রতি ১৯ কেজিতে ₹২,৮৬২.০০
দেরাদুনপ্রতি ১৯ কেজিতে ₹২,৮৬৫.০০

গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম কখন বেড়েছিল?

ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে সর্বশেষ পরিবর্তন হয়েছিল ৭ই জুন, ২০২৬ তারিখে। সেই সময় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানো হয়েছিল। তারপর থেকে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম স্থিতিশীল রয়েছে। 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *