ধনতেরসে অগ্নিমূল্য সোনা। কিন্তু তাতেও উৎসাহে ভাটা পড়েনি। ধনতেরসের আগের দিন সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়।  

ধন অর্থাৎ সম্পদ। তেরস হল ত্রয়োদশী তিথি। । ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা ৷ হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরস। কালীপুজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা বা রুপো কিনলেই মেলে সুখ ও সমৃদ্ধি। 

বৃহস্পতিবার ১ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম ছিল ১৪ হাজার ৬৪২ । ১ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম ১৩ হাজার ৪২২ । ১ গ্রাম রুপোর দাম ১৯৪ টাকা। তাতে অবশ্য় উৎসাহে ভাঁটা পড়েনি। ধনতেরসে গয়না কিনতে শহরের নামি  জহুরিদের বিপণিতে ছিল ক্রেতাদের চোখে পড়ার মতো ভিড়। 

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর, বৃহস্পতিবার সকালে প্রকাশিত দাম অনুসারে ২২ ক্যারেট (৯১৬) হলমার্ক সোনার বিক্রয়মূল্য দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১৩,৭১৫ টাকা।  অর্থাৎ একদিনের ব্যবধানে গ্রামপ্রতি ৩০০ টাকা বাড়ে ২২ ক্যারেট সোনার দাম। সেই হিসেবে ১০ গ্রাম সোনার দাম বাড়ে  ৩,০০০ টাকা। ধনতেরসের আগে এই মূল্যবৃদ্ধি একটু চিন্তার ভাঁজ ক্রেতাদের কপালে। 

দীপাবলীর সময় লক্ষ্মীপুজোর দিন দুই আগে ধনতেরাস হয়। বলা হয়, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাঁদের ইচ্ছাপূরণ করেন। শুক্রবার ধনলক্ষ্মী কাদের ইচ্ছেপূরণ করেন সেটাই দেখার। 

আজ কোন কোন সময় সোনা কেনার জন্য শুভ ? 

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে আজ অমৃত যোগ থাকছে নিম্নোল্লিখিত সময়ে। এই সময়ে সোনা কেনা লাভ দায়ক হতে পারে বলে অনেকের বিশ্বাস। 

  • সকাল ৭টা ১৬ মিনিট ৬ সেকেন্ড থেকে ৯টা ২৯ মিনিট ১১ সেকেন্ড পর্যন্ত।   
  • ১১টা ৪২ মিনিট ১৬ সেকেন্ড থেকে ২টো ৩৯ মিনিট ৪৩ সেকেন্ড পর্যন্ত।   
  • দুপুর ৩টে ২৪ মিনিট ৫ সেকেন্ড থেকে ৪টে ৫২ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত।   
  • বিকেল ৫টা ৪৪ মিনিট ২৬ সেকেন্ড থেকে রাত ৯টা ১০ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত।   
  • রাত ১১টা ৪৫ মিনিট ৫৪ সেকেন্ড থেকে রাত ৩টে ১২ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত।   
  • ভোর ৪টে ৪ মিনিট ৫ সেকেন্ড থেকে ভোর ৫টা ৪৭ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *