ABP Ananda LIVE : ‘বাবরের নাম থাকলে কোনও অনুমতিই মিলবে না। বাবরের নাম সরালেই মিলবে সমস্ত অনুমতি’, হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ‘কোথাও তো বাবরের নাম লেখা নেই, উদ্বোধনের দিন জানা যাবে। হুমকি দিয়ে লাভ নেই, কিছু হলে আদালতে যাব’, বাবরি-নাম নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে পাল্টা দাবি হুমায়ুন কবীরের।
আরও খবর…
বারাণসী রেল স্টেশন থেকে এবার মন্দির পর্যন্ত যাওয়া যাবে আকাশপথে।
তীর্থযাত্রীদের জন্য় সুখবর। বারাণসী রেলস্টেশন থেকে এবার যানজট এড়িয়ে মিনিট পনেরোয় পৌঁছে যাওয়া যাবে কাশী বিশ্বনাথ মন্দিরে। রাস্তা ছেড়ে বারাণসী রেল স্টেশন থেকে এবার মন্দির পর্যন্ত যাওয়া যাবে আকাশপথে। চালু হচ্ছে স্টেশন থেকে মন্দির পর্যন্ত রোপওয়ে পরিষেবা। শুরু হয়ে গেছে সেই রোপওয়ে পরিষেবার ট্রায়াল রান। আধুনিক কারিগরির ঝাঁ চকচকে রোপওয়ের সঙ্গে মন্দির শহরের ঐতিহ্যর কোলাজে আপাতত মাতাল বারাণসী।