ABP Ananda LIVE : মুর্শিদাবাদ জংশন লাগোয়া CITU পরিচালিত টাঙ্গা স্ট্যান্ড। সেই স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানো গালিগালাজের অভিযোগ উঠল মন্ত্রী ও বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেগুলো মন্ত্রীদের কাজ না, সেটা আজ মন্ত্রী হয়ে ভাবছে যে অনেককিছু করেছি। কটাক্ষ করে বলেছেন মুর্শিদাবাদ সিপিএমের জেলা সম্পাদক।
আরও খবর…
দুর্নীতির টাকা কি শুধু ইন্দ্রনীল সেনের কাছেই গেছে? নাকি তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও ঢুকেছে? প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সোমবার ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরী সেনকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, আজ হাজিরা দেবেন বলে জানিয়েছেন তিনি।
আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ । দুর্ঘটনায় এক ভারতীয়র মৃত্যু, গুরুতর জখম আরও ১ । মাউন্ট এভারেস্টের পথে ফুরিচি হেলিপ্যাডে নামার সময় সংঘর্ষ । এক ভারতীয় নাগরিকের মৃত্যু, আহত এক, জানিয়েছে পুলিশ