সৌমেন চক্রবর্তী, ডেবরা : তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় শাসকদলেরই একাংশের হাতে তিনি আক্রান্ত হয়েছেন বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছেন ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম। এই ঘটনায় এবার ডেবরা থানায় ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিধায়ক। পুলিশ সূত্রে খবর, অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখে এফআইআর করা হতে পারে।

অভিযোগপত্রে বিধায়ক জানিয়েছেন, গতকাল বিকাল ৪টে নাগাদ ডেবরা থানা থেকে সামান্য দূরে বচসায় জড়িয়ে পড়েন বেশকিছু বিজেপি কর্মী। এক পক্ষের বিজেপি কর্মী অপর পক্ষকে মারধর করেন। সেইসময় তিনি বাধা দিতে যান। তখন তাঁকেও মারধর করা হয়। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীই তাঁকে উদ্ধার করেছেন বলে দাবি করেছেন বিধায়ক। অর্থাৎ নিরাপত্তারক্ষী না থাকলে তিনি আরও আক্রান্ত হতে পারতেন বলে আশঙ্কা করা হয়েছে। 

এরপর বিধায়ককে প্রথম ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *