কলকাতা : গতকাল ভোরেই শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল ‘মুরাসু’। অবশেষে অর্ণবের মতোই মধ্যরাতেই অন্ধ্রপ্রদেশে ঝাঁপিয়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। হয়ে গেল ল্যান্ডফল। কয়েকঘণ্টা ধরে বইল তুমুল হাওয়া। তাণ্ডব চালাল প্রকৃতি। আর তার প্রভাবে    দক্ষিণবঙ্গে কয়েক জায়গায় শুরু হল বৃষ্টি। শেষ পাওয়া খবর অনুসারে, ঝড়টির ল্যান্ডফল হয়েছে অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের কাছে।  ‘মুরাসু’র ল্যান্ডফলের পর দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মাঝরাতের পর অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যে, ওঙ্গলের কাছে ল্যান্ডফলল হতে পারে। হলও তাই। এই নিয়ে পশ্চিমবঙ্গে আপাতত কোনও সতর্কতা নেই। তবে সতর্ক রয়েছে প্রশাসন।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে কলকাতা-সহ ৯-১০টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *