উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল তাঁরই প্রেমিক-সহ ২ জনকে। ধৃতদের নাম মুস্তাকিন দেওয়ান ও হাবিবুল্লা সর্দার।
আরও পড়ুন, এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
পুলিশ সূত্রে দাবি, মিজানুর মোল্লা নামে আরেক অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা অভিযুক্ত মুস্তাকিন। শুক্রবার, তাঁকে নিয়ে বেড়াতে যাওয়ার নাম করে মিনাখাঁ থানা এলাকার একটি রেস্তোরাঁয় আসে সে। পুলিশ সূত্রে দাবি, সেখানেই অপেক্ষা করছিল প্রেমিকের ২ বন্ধু। অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে ওই মহিলাকে গণধর্ষণ করা হয়। রাতেই ৩ জনের বিরুদ্ধে মিনাখাঁ থানায় অভিযোগ জানান নির্যাতিতা।