আবীর দত্ত, কলকাতা: সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন। একটি সংস্থার অফিসে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। আগুনের কারণ জানার চেষ্টা করছে দমকল।
আরও পড়ুন, মতুয়াদের জন্য ‘কল্পতরু’, কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মহাকরণের পিছনের ওই বহুতলে, প্রাথমিকভাবে উপরের যে অংশ, সেখান থেকে ধোয়া নির্গত হতে দেখা যায়। স্থানীয়রাই প্রথম দেখতে পান। তাঁরাই পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়েই এসে পৌঁছয় দমকল বাহিনী।
এবিপি আনন্দ: কখন আগুন লেগেছে ?
প্রত্যক্ষদর্শী: রাত ১২ টায় এই আগুন লেগেছে।
এবিপি আনন্দ: বহুতলের কত তম তলায় ধোয়া দেখতে পেয়েছিলেন ?
প্রত্যক্ষদর্শী: চার তলায়।