ABP Ananda LIVE : জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ। থাকবেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতা সঙ্গে সাক্ষাৎ দীপকের। আন্দোলনকে নৈতিক সমর্থন ককরোচ পার্টির।

আরও খবর…

এবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের হেফাজতে অভিষেকের PA, ৩০০ কোটির মাটি চুরি মামলায়

এবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের হেফাজতে অভিষেকের PA. ৩০০ কোটির মাটি চুরি মামলায় সুমিত রায়ের পুলিশ হেফাজত। ১০ দিনের হেফাজতে পেল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। কালীতলা আশুতি থানার মামলায় পুলিশ হেফাজতে সুমিত রায়। “মানি ট্রেলের খোঁজ পাওয়া যাচ্ছে, হেফাজতে নিয়ে জেরা প্রয়োজন”, আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। দক্ষিণ ২৪ পরগনার জোকা মেট্রো কারশেডের কাছে সরকারি জমি থেকে প্রায় ৩০০ কোটি টাকার মাটি বেআইনিভাবে কেটে সরিয়ে ফেলা হয়েছে। অভিযোগ ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ওই জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে বিক্রি করা হয়। সরকারি রেকর্ডে ওই জমিতে কোনও জলাশয়ের উল্লেখ নেই। অথচ সেখানে বিশালাকার জলাশয় তৈরি হয়েছে। ব্যাপক হারে মাটি কেটে সরিয়ে ফেলার ফলেই জলাশয়টি তৈরি হয়েছে বলে অভিযোগ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *