ABP Ananda LIVE : বুধবার গ্রেফতার। বৃহস্পতিবার পেশ করা হল আদালতে। অভিযোগ, ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ‘মাস আর্ট’ সংস্থা ইউনেস্কোর লোগো ব্যবহার করে টিকিট বিক্রি করেছে। এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন ইন্দ্রনীল সেনের স্ত্রীও। মূলত, দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি-কোটি টাকার দুর্নীতি করেছেন রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, এমনটাই অভিযোগ। এর আগে একাধিক ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। তল্লাশি চালানো হয়েছিল তাঁর একাধিক ঠিকানা। এবার দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিটতেই আবার করা হয়েছিল তলব। তারপরেই গ্রেফতার। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে পেশ ১০ নভেম্বর পর্যন্ত ইন্দ্রনীলকে হেফাজতে পেল পুলিশ।

আরও খবর…

’অর্ণব’ যেতে না যেতেই এবার ‘মুরাসু’, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে

’অর্ণব’ যেতে না যেতেই এবার ‘মুরাসু’, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশ উপকূলে হানা দিতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। আগামী সোমবার উপকূলের কাছে ঘূর্ণিঝড়ের পৌঁছনোর সম্ভাবনা। আজই গভীর নিম্নচাপে পরিণত হয়ে, রবিবার তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। অন্ধ্রপ্রদেশের মছলিপতনমের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *