মুম্বই : পরিচালক এবং প্রযোজক সঞ্জয় গুপ্তর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ৩০ অক্টোবর মৃত্যু হয়েছে তাঁর। শোনা যাচ্ছে, বাথরুমে পড়ে গিয়েছিলেন পরিচালক। সেই চোট থেকেই মৃত্যু হয়েছে সঞ্জয় গুপ্তর, এমনটাই জানা গিয়েছে। মুম্বইয়ের অপরাধ জগৎ নিয়ে একাধিক সিনেমা তৈরি করেছেন সঞ্জয়। নিজের নামের সঙ্গে মিল রয়েছে এমন এক বলি অভিনেতার সঙ্গে অসংখ্য কাজ করেছেন এই পরিচালক। সঞ্জয় দত্তের সঙ্গে একাধিক সিনেমা তৈরি করেছেন পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্ত। তাঁর পরিচালক হিসেবে ডেবিউ হয় যে ছবিতে সেখানেও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত এবং আদিত্য পাঞ্চোলি। এছাড়াও এই পরিচালক কাজ করেছেন অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ঐশ্বর্য রাই, হৃত্বিক রোশন, ইয়ামি গৌতম, ইরফান খান, জন আব্রাহাম, সমীরা রেড্ডি- সহ আরও অনেক জনপ্রিয় ও পরিচিত বলিউড অভিনেতাদের সঙ্গে। 

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অ্যাডভাইসর এবং পরিচালক অশোক পণ্ডিত ইনস্টাগ্রামে পরিচালক সঞ্জয় গুপ্তর মৃত্যুর খবর জানিয়েছেন। অশোক নিজের পোস্টে লিখেছেন যে, নিজের বাড়িতেই মাথায় চোট পেয়েছিলেন সঞ্জয়।

অন্যদিকে পরিচালক সঞ্জয় গুপ্তর এমন আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ। এক্স মাধ্যমে পোস্ট করেছেন তিনি। তরণ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে কয়েকদিন আগেই সঞ্জয়ের বাড়িতেই পরিচালকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। 

‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬), ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ (২০০৭), ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ (২০১৩), ‘জাসবা’ (২০১৫), ‘কাবিল’ (২০১৭) – বলিউডের বিখ্যাত এইসব ক্রাইম সিনেমার পরিচালক ছিলেন সঞ্জয় গুপ্তা। সিনেমা তৈরির পাশাপাশি ছবির প্রযোজক এবং সহ-লেখক হিসেবেও কাজ করেছেন সঞ্জয়। মুম্বইয়ের অপরাধ জগৎ, আন্ডারওয়ার্ল্ড সংক্রান্ত একাধিক সত্য ঘটনা অবলম্বনে সিনেমা তৈরি করেছেন সঞ্জয় গুপ্ত। তার মধ্যে অন্যতম ১৯৯১ সালে লোখান্ডওয়ালা কমপ্লেক্সের শুটিংয়ের ঘটনা নিয়ে তৈরি ছবি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *