ABP Ananda LIVE : ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার ২ দিন পরও বিপর্যস্ত দক্ষিণ ওড়িশার একাংশ । কন্ধমাল জেলায় ৩ জনের মৃত্যু, গঞ্জাম ও গজপতি জেলার পরিস্থিতি ভয়াবহ । ২ জেলায় জাতীয় সড়কের একাধিক জায়গায় জমে আছে ৪ থেকে ৫ ফুট জল । ওড়িশার বিভিন্ন নদী প্লাবিত, রাজ্যের বহু জায়গায় প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি । প্লাবিত জঙ্গল এলাকা, প্রাণ বাঁচাতে লোকালয়ে বেরিয়ে এসেছে বহু বন্যপ্রাণী । হেলিকপ্টারে বহু দুর্গত মানুষকে প্লাবিত এলাকা থেকে উদ্ধারের কাজ চলছে।
আরও খবর…
১ নভেম্বর INDI জোটের দিল্লির কর্মসূচিতে আসতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ রাহুল গান্ধীর
১ নভেম্বর INDI জোটের দিল্লির কর্মসূচিতে আসতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ রাহুল গান্ধীর। রামলীলা ময়দানে যাঁরা আসতে চাইছেন, তাঁদের আটকানোর চেষ্টা করছেন অমিত শাহ, অভিযোগ রাহুলের। “বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ আসতে চাইছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আটকানোর চেষ্টা করছেন। দিল্লিতে আসা আটকাতে সব রকম চেষ্টা করছেন”, এবার আপনারা দেখুন রামলীলা ময়দানে কী হয়, হুঙ্কার রাহুল গান্ধীর । ১ নভেম্বর রামলীলা ময়দানে সমাবেশের প্রস্তুতি বৈঠক বিরোধীদের ।