ABP Ananda LIVE : লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযোগকারীর বাড়ি-দোকানে চড়াও। গতকাল সন্ধ্যায় দোকান তালাবন্ধ করে দেওয়া হয়, দাবি অভিযোগকারীর। বাড়ির সামনেও বিক্ষোভ, বাধা দিলে মারধর, অভিযোগ লক্ষ্মণ অনুগামীদের বিরুদ্ধে।
আরও খবর…
প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতার
প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতার। ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ED-র জিজ্ঞাসাবাদের পরে বেরোতেই পাকড়াও। CGO কমপ্লেক্স থেকেই প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী গ্রেফতার। তদন্তে অসহযোগিতার অভিযোগে ইন্দ্রনীল সেন গ্রেফতার। CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ।
আরও খবর…
প্রেস বিবৃতিতে কী দাবি ED-র?
প্রেস বিবৃতিতে ED আরও দাবি করে, অকটেভ রেকর্ডস নামে ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থায় জমা পড়ে ৩ কোটি ৮০ লক্ষ টাকা।এই অকটেভ রেকর্ডস-এর অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। ED জানিয়েছে, এ নিয়ে প্রশ্ন করা হলে, ইন্দ্রনীল সেন দাবি করেন, রয়্য়ালটি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ওই টাকা গেছে।