১। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’। অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূলের কাছে ভারী বৃষ্টি। পুরী, খুরদা-সহ ওড়িশার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি।
২। ঘুর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও বৃষ্টি। আজও পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার পর্যন্ত উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
৩। ঘূর্ণিঝড়ের অশনি সংকেতের জেরে ত্রস্ত সৈকত শহর। পুরী, দিঘাতে উত্তাল সমুদ্র। শুভেন্দু অধিকারী বলছেন, ‘হলুদ সতর্কবার্তা, চিন্তার কারণ নেই, সতর্ক আছে প্রশাসন।’
৪। ক্রমশ শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’। শক্তি বৃদ্ধি করে ইতিমধ্য়েই ঘূর্ণিঝড়ে পরিণত। হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস সহ ৫ নভেম্বর পর্যন্ত বাতিল একাধিক ট্রেন।
৫। ৩ মাসের ব্যবধান। গাইঘাটা, সামশেরগঞ্জ। রাজ্যে জোড়া এনকাউন্টার। নাবালিকাকে ধর্ষণ-খুনে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের। বিজেপি কর্মীর নৃশংস হত্যাকাণ্ড, এনকাউন্টারে মৃত্যু ধৃতের।
৬। বারুইপুরের পর গাইঘাটা। নাবালিকাকে ধর্ষণ-খুনে এনকাউন্টারে মৃত্যু ধৃতের। পুনর্নির্মাণ করে ফেরার পথে পুলিশের রিভলভার ছিনিয়ে গুলি ধৃতের, আত্মরক্ষার্থে পাল্টা গুলি, দাবি পুলিশের।
৭। গাইঘাটাকাণ্ডে এনকাউন্টার। পুলিশের রিভলভার ছিনিয়ে SI-কে লক্ষ্য় করে ৩ রাউন্ড গুলি চালায় ধৃত। দাবি পুলিশের। আহত পুলিশকর্মী। আত্মরক্ষায় ৪ রাউন্ড গুলি, দাবি পুলিশের।
৮। অপরাধ করে পার পাওয়া যাবে না। এনকাউন্টার প্রসঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
৯। সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার। পুনর্নির্মাণের সময়ে বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা। আত্মরক্ষায় পাল্টা গুলি, দাবি পুলিশের।
১০। সরশুনায় নাবালিকার সঙ্গে প্রেম করার শাস্তি! বিবস্ত্র করে রাস্তায় ঘুরিয়ে ভয়ঙ্কর অত্যাচার। প্রেমিকার বাবা-মা-মামা-সহ গ্রেফতার ৪। তিন জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের।