ABP Ananda LIVE : সদ্যপ্রাক্তন আপ্তসহায়ক গ্রেফতার, জানালেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ, গ্রেফতার সদ্য প্রাক্তন আপ্তসহায়ক। ধৃত আপ্তসহায়ক জগদ্দলের বাসিন্দা সায়ন্তন সান্যাল। সোমবার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ, দাবি সায়ন্তন সান্যালের। বিশ্বাস করে কাজে নিয়েছিলাম, বিশ্বাসঘাতকতা করবে ভাবিনি, দাবি বিধায়কের। “সায়ন্তনকে পুজোর মধ্যেই আমি কাজ থেকে সরিয়ে দিয়েছিলাম। আমাকে দলের শীর্ষ নেতৃত্বের অনেকে ওর বিরুদ্ধে অভিযোগ করেছিল” “সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে আমি ওকে সরিয়ে দিই”
১৪ দিনের মধ্যে বারুইপুর মহকুমা হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু হল ২ বিচারাধীন বন্দির
২ সপ্তাহে ২ জনের মৃত্যু। প্রথমে ১৩ অক্টোবর, তারপর ২৭ অক্টোবর। ১৪ দিনের মধ্যে বারুইপুর মহকুমা হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু হল ২ বিচারাধীন বন্দির। এবার যাঁর মৃত্যু হয়েছে, তিনি গ্রেফতার হয়েছিলেন ভুয়ো চিকিৎসক অভিযোগে। জেল হেফাজতে পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন করার অভিযোগ করেছেন স্ত্রী! ভুয়ো ডাক্তার অভিযোগে ধৃত ব্যক্তি অসুস্থ ছিলেন, দাবি পুলিশের। পরিবারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস।
ভুয়ো চিকিৎসক অভিযোগে পুজোর আগে বাসুদেব নস্করকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তিনি জেল হেফাজতে ছিলেন। স্ত্রীর দাবি, সোমবার স্বামী অসুস্থ জানতে পেরে জেলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, স্বামী জেলে নেই, ভর্তি আছেন বারুইপুর মহকুমা হাসপাতালে। স্ত্রীর দাবি, সোমবার হাসপাতালে গিয়ে দেখেন, বেডে হাত-পা বাঁধা অবস্থায় রয়েছেন স্বামী। মঙ্গলবার সকালে হাসপাতালে পৌঁছে জানতে পারেন, তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম, বাসুদেব নস্কর। বয়স মাত্র ৪৪ বছর। বাড়ি বারুইপুরের বেতবেড়িয়া এলাকায়। পরিবারের অভিযোগ, জেল হেফাজতে পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন করা হয়েছে বাসুদেবকে। যদিও, পুলিশের দাবি, অসুস্থ ছিলেন ওই ব্যক্তি।