নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে সারা বিশ্বে চর্চা। আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর নোস্ট্রাডামুসকে নিয়ে চর্চা বেড়ে যায়। কারণ তিনি নাকি আগামীর সব বড় ঘটনা হুবহু বলে গিয়েছেন। তবে পরবর্তীতে নস্ট্রাডামুসের মতো অনেক ভবিষ্যৎদ্রষ্টার কথাই প্রচারে আসে। এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এক ব্যক্তি, যাঁকে সকলে বলছেন  ‘আমেরিকার নস্ট্রাডামুস’। বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কা, পরমাণু হামলার আশঙ্কা এবং আমেরিকার অর্থনৈতিক ক্ষমতার পতন – সব কিছু নিয়ে নাকি বেশ কিছু হাড়হিম করা পূর্বাভাস দিয়েছেন ইনি।  ২০২৮ সালের মধ্যে এমন একাধিক ভয়াবহ ঘটনার পূর্বাভাস দিয়েছেন জন হগ (John Hogue)। তিনিই এখন ‘আমেরিকার নস্ট্রাডামুস’ নামে পরিচিত।  এই ভবিষ্যদ্বক্তার দাবি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তিনি নাকি স্পষ্ট বলে দিয়েছেন বিশ্বযুদ্ধ লাগবেই। যদিও এই সমস্ত দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ইরানে পরমাণু হামলার আশঙ্কা কেন?

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও ভয়াবহ আকার নিতে পারে বলে পূর্বাভাস করেছেন জন হগ। তাঁর দাবি, ইরানকে থামাতে আমেরিকা বড় কিছু করতে পারে।  তবে এই বিষয়ে ট্রাম্পের অবস্থানকে ‘৫০-৫০’ বলেও ব্যাখ্যা করেছেন তিনি। হগের আশঙ্কা, ইরানে পরমাণু হামলা হলে তার প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে। বৃহত্তর আন্তর্জাতিক যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে।

২৭ বছরের বিশ্বযুদ্ধের পূর্বাভাস!

জন হগের আরও একটি চাঞ্চল্যকর পূর্বাভাস , বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। তাঁর দাবি অনুযায়ী, এই সংঘাত প্রায় ২৭ বছর গড়াতে পারে। পাশাপাশি, ২০২৮ সালের মধ্যে আমেরিকার অর্থনৈতিক ক্ষমতা বড় ধাক্কার মুখে পড়তে পারে । আন্তর্জাতিক সংঘাতের গতিপ্রকৃতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি নির্ভর করে বহু রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক বিষয়ের উপর। তাই জন হগের বক্তব্যকে প্রতিষ্ঠিত তথ্যের পরিবর্তে তাঁর ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী হিসেবেই দেখাই ভাল, নিশ্চিত হিসেবে না ধরে নিলেই ভাল।              

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

জন হগ একজন লেখক। তিনি ভবিষ্যদ্বাণী করার জন্য যথেষ্ট বিখ্যাত।  ফরাসি জ্যোতিষী নস্ত্রাডামুসের কথা ভেবেই তাঁকে ন‘আমেরিকার নস্ট্রাডামুস’ বলা হয়।  বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর পূর্বাভাস করেছেন তিনি।  তবে হ্যাঁ,  এ ধরনের ভবিষ্যদ্বাণীর সত্য মিথ্যা  যাচাই করা যায় না।    



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *