ABP Ananda LIVE : ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। গোপালপুর থেকে ৫৮০ কিলোমিটার দূরে, বিশাখাপত্তনম থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান। কাঁকিনাড়া থেকে ৬৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সমুদ্রে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। আজ মধ্যরাতে শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়, গতিবেগ হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।২৭ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপাটলার কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার, সর্বোচ্চ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ল্যান্ডফলের পর দুর্বল হবে ঘূর্ণিঝড়, ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগোবে ছত্তিসগঢ়ের দিকে।
২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার। কাল ২৭ অক্টোবর কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৮ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *