ABP Ananda LIVE : পুজোর মাসে একলাফে প্রায় দ্বিগুণ ডেঙ্গি আক্রান্ত। অক্টোবরের প্রথম ২৩দিনেই আক্রান্ত সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ!

 

আরও খবর

আর জি কর দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। সেই নিয়ে ফের পথে নামছে ‘ভয়েস অফ অভয়া’ ও ‘ভয়েস অফ উইমেন’। ১২ নভেম্বর আর জি কর মেডিক্যাল থেকে মিছিল বেরোবে। পরে CBI দফতর অভিযানেরও ডাক দেওয়া হয়েছে। সেই আবহে ফের মুখ খুলেছেন অভয়ার মা, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং অভয়ার বাবাথ। সন্দীপ কী করে জেল থেকে বেরোলেন, প্রশ্ন তুলেছেন তাঁরা। 

১২ নভেম্বর ফের পথে নামার ডাক দিয়েছে ‘ভয়েস অফ অভয়া’ ও ‘ভয়েস অফ উইমেন’। সাংবাদিক বৈঠক করে তারা বলে, “১২ নভেম্বর আর জি কর থেকে মিছিল। সমস্ত স্তরের নাগরিকদের আহ্বান জানাচ্ছি আমরা। বিশেষ করে মহিলাদের আহ্বান জানাচ্ছি যে রাস্তায় নেমে প্রমাণ করুন, কোনও সরকারের মুখাপেক্ষী হয়ে নেই আপনারা। আপনারা আন্দোলন করে দাবি আদায় করার জন্য় রাস্তায় নেমেছেন। সিবিআই-কে বুঝিয়ে দিন, যতই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করুক, যতই তথ্য না দিক, চেপে দিক, মানুষ কিন্তু প্রতিবাদে আছে, রাস্তায় আছে। হতাশার কোনও জায়গা নেই।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *