কলকাতা: দুর্গাপুজোয় বামেদের বুকস্টলে (CPIM Book Stall) হামলার প্রসঙ্গে আগেই মুখ খুলেছিলেন RSS নেতা জিষ্ণু বসু। এবার সেই বক্তব্যের ব্য়াখ্য়া দিলেন তিনি। বললেন, বৃদ্ধাঙ্গুষ্ঠের মতো কোনও একজন বিরোধিতা করতে এসেছে, তাকে অহেতুক তালগাছের মতো বড় করে দেওয়ার প্রয়োজন নেই। এনিয়ে জবাব দিয়েছে সিপিএমও। এদিকে, সিপিএমের বুকস্টলে হামলার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।  

RSS-এর পূর্ব ক্ষেত্রের সহ ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু বলেছেন, ‘বৃদ্ধাঙ্গুষ্ঠের মতো কোনও একজন বিরোধিতা করতে এসেছে, তাকে অহেতুক তালগাছের মতো বড় করে দেওয়ার প্রয়োজন নেই।’

কলকাতা থেকে জেলা, দুর্গাপুজোয় দিকে দিকে সিপিএমের বুক স্টলে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদল বিজেপির দিকে। এই প্রেক্ষাপটে, আগেই মুখ খুলেছিলেন RSS নেতা জিষ্ণু বসু। তিনি বলেছিলেন, ‘কারও বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই। ক্ষমতার দম্ভ নিয়ে যারা বিরোধীকে অত্য়াচার করে তারা কাপুরুষ।’

এবার তাঁর অবস্থান সম্পর্কে মহাভারতের গল্প শুনিয়ে ব্য়াখ্য়া দিলেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বুড়ো আংলা দৈত্যকে কি মহিষাসুর বানানো বুদ্ধিমানের কাজ? জিষ্ণু বসু বলেছেন, ‘ভারতবর্ষের নাগরিক বিশেষত হিন্দু। সমাজের আমার কাছে দু’টো ভাগ। একভাগ যারা ভারত মাতার জয়ধ্বনি দেন। আর যারা আগামী দিনে ভারত মায়ের জয়ধ্বনি দেবেন। তাই আমার কাছে শত্রু নন। আজকে তিনি আমার মতের বিরোধী। এটুকুই মাত্র পার্থক্য। বৃদ্ধাঙ্গুষ্ঠের মতো কোনও একজন বিরোধিতা করতে এসেছে, তাকে অহেতুক তালগাছের মতো বড় করে দেওয়ার প্রয়োজন নেই। ভগবান কৃষ্ণ আমাদেরকে যা শিখিয়েছিলেন আমাদের পূর্বপুরুষেরা সেটাকেই অনুসরণ করে আজকে এতদিন পর্যন্ত আমাদের সভ্যতা, সংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন।’

সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেছেন, ‘সবাই যখন প্রতিবাদ করেছে তখন বলছে। ঘটনা তো হতে দিয়েছে।’ কটাক্ষ করেছে মমতা তৃণমূল কংগ্রেস। মমতা তৃণমূল কংগ্রেসের নেতা বৈষ্ণানর চট্টোপাধ্য়ায় বলেছেন, ‘কথার সঙ্গে কাজ মেলে না। ও বলে, শমীক বলে ওদের কথা তো বিজেপি কর্মীরা মানে না।’

সিপিএমের বুকস্টলে হামলার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বামেদের বুক স্টল ভাঙা দুর্ভাগ্যজনক, বর্বরোচিত। যারা করেছে তাদের শাস্তি হওয়া উচিত। প্রশাসন নিয়ে কিছু বলব না।’

পুজোর শেষে সিপিএম দাবি করেছে, ১২ জেলার প্রাথমিক হিসেব অনুযায়ী, গতবারের তুলনায় এবার তাদের বই বিক্রি বেড়েছে দ্বিগুণ।

আরও পড়ুন: ভারতের তিনশোতম টি-২০ ম্যাচে থ্রিলার! হারতে বসা লড়াই জেতাল তিলক-নীতীশ জুটি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *