তুলা রাশি –             
আগামীকাল আপনার জন্য একটি ভালো দিন হবে। ভাইবোনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এই রাশির যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তারা ভাল সাফল্য লাভ করবেন। পরিবারের সদস্যরা কিছু নির্দিষ্ট বিষয়ে আপনার পরামর্শ চাইবেন। কর্মক্ষেত্রে ইতিবাচক মানসিকতা বজায় রাখলে আপনার কাজ সহজ হবে। যে কোনও কাজে আপনার পরিশ্রম ভাল সাফল্য এনে দেবে। আগামীকাল অপ্রয়োজনীয় জিনিসপত্রে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, যা সাফল্যের পথে আপনার অগ্রগতিকে ত্বরান্বিত করবে। পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে দিন ভাল কাটবে। আটকে থাক অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তবে কাউকে টাকা ধার দেওয়ার আগে ভাবনচিন্তা করবেন। 

বৃশ্চিক রাশি –                      
আগামীকাল আপনার জন্য একটি দুর্দান্ত দিন হবে। আপনি বন্ধুদের সঙ্গে  আপনার ভাবনাগুলো ভাগ করে নেবেন, যা আপনাকে মানসিক দিক থেকে আরও ভালো বোধ করতে সাহায্য করবে। কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ না নিয়ে আপনার কোনও ব্যবসা শুরু করা উচিত নয়। আগামীকাল কর্মক্ষেত্রে আপনার কিছু নতুন লোকের সঙ্গে দেখা হতে পারে। কারোর সঙ্গে অতিরিক্ত কথা বলা থেকে দূরে থাকুন। আগামীকাল আপনি স্বাস্থ্য সমস্যা থেকে স্বস্তি পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে, কথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। প্রেমিক-প্রেমিকারা অন্যের কথা শুনে নিজেদের সম্পর্কে সমস্যা তৈরি করতে পারেন, তাই অন্যের কথা শোনা থেকে বিরত থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান। 

ধনু রাশি –                      
আগামীকাল আপনার জন্য একটি দারুণ দিন হবে। আপনি বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন। যারা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তারা উল্লেখযোগ্যভাবে স্বস্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। পদোন্নতি ও বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনার বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধির আবহ বিরাজ করবে। প্রেমিক-প্রেমিকারা দিনটি উপভোগ করবেন। শিক্ষার্থীদের জন্যও দিনটি খুব শুভ। আগামীকাল আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি আপনার সন্তানদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *