ABP Ananda LIVE : চোরবাগানকাণ্ডের তদন্তে এখনও পর্যন্ত ৬০ জনের বয়ান সংগ্রহ। চোরবাগানে নিযুক্ত বেশ কয়েকজন হোমগার্ড, স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তা কর্মীদের বয়ান সংগ্রহ। স্থানীয় বাসিন্দাদের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। দুর্ঘটনার মুহূর্তে কী ঘোষণা শুনেছিলেন তাঁরা? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃত ২ ঘোষক সেন্টু ও কুশলের ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চায় পুলিশ। ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য আদালতে আবেদন জানাতে চলেছে পুলিশ। দুর্ঘটনার মুহূর্তের একাধিক ফুটেজ পরীক্ষা করার কাজ চলছে। একাধিক ফুটেজে ঘোষণা শোনা গেছে, সেই কণ্ঠস্বর কার, তা পরীক্ষা করা হচ্ছে। ৩ থেকে ৪ জনের কাছ থেকে মাইকের অডিও ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। ভিডিও ফুটেজের অডিওর সঙ্গে ধৃত ২ ঘোষকের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখার কাজ চলছে।

আরও খবর…

ক্যানিংয়ের তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলা

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলা । ভিতরে ঢুকে টেলিভিশন-সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর। রাতের অন্ধকারে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *