ABP Ananda LIVE : কুণাল ঘোষের কাছে বেলেঘাটায় যে বিজেপি প্রার্থী হেরেছিলেন, তিনি অর্থাৎ পার্থ চৌধুরী বলেন, ‘আমাদের এই নিয়ে কোনও নলেজ নেই, যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, তাঁদের ছবি পড়েছে টিএমসির… মনে হচ্ছে এটা শকুনি মামারই কাজ। অবশ্যই কুণাল ঘোষ। যিনি নিজে না ঠিক থাকতে পারেন, না অন্যকে ঠিক রাখতে পারেন। কিছু বিতর্কিত ব্যানার। আমার মনে হয়, উনিই ফেলেছেন।’ পাল্টা কুণাল ঘোষ বলেন, ‘এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। বিজেপির যে অংশ মনে করে যে এই ধরনের লোকগুলো বিজেপির চারপাশে এলে… প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির ভাবমূর্তির ক্ষতি হবে। তারা বাধা দিয়েছে। আর বিজেপির সঙ্গে আমাদের আদর্শগত বিরোধ আছে। কিন্তু যারা বিজেপির পরচুলা সুদীপের ছবিতে কালি মাখিয়েছে,তারা তাদের দলকে ভালবাসে বলে করেছেন।’