কাকদ্বীপ : কাকদ্বীপের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, “২০২৫-এ কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন আইপিএস অফিসার তাঁকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না। আর যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালী প্রিজন ভ্যানে উঠেছিল, ওই মুখ্যমন্ত্রীকে মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের শক্তি। এটাই মা দুর্গা-মা কালীর শক্তি। আমি বলতাম, চিরদিন কারো সমান যায় না। সেদিন যারা আমাকে পাথর ছুঁড়েছিল, কালো পতাকা দেখিয়েছিল, আজ তারা বলছে স্বাগত মুখ্যমন্ত্রী, আপনার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। এটাই গণতন্ত্র। গণতন্ত্রে আপনারা শেষ কথা বলেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *