ABP Ananda LIVE : পুজোর মধ্যে মদন মিত্রের চোখে জল, রাজনীতি ছাড়তে চান কামারহাটির বিধায়ক! “এতো চোখের জল কোনও পুজোয় পড়েনি”। “আমি চারবারের বিধায়ক, অথচ নিজের কেন্দ্রে যেতে পারলাম না”। “আতঙ্ক-সন্ত্রাস-নিরাপত্তাহীনতার জন্য যেতে পারলাম না”। “খুনিরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে”। “বুঝতে পারলাম, ঈশ্বর ছাড়া কেউ আশ্রয় দিতে পারেন না”। “শুভেন্দু অধিকারীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিজয়ার শ্রদ্ধা”। “এখন রাজনীতিকে আমি ঘৃণা করি, চালের মধ্যে কাঁকর বেশি”। আক্ষেপ গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক মদন মিত্রের।
আরও খবর…
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল। কোথাও হামলা, কোথাও ভাঙচুর তো কোথাও অগ্নিসংযোগ। আবার কোথাও বই তুলে রাস্তায় ফেলে দেওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। পুজোর শেষে সিপিএম দাবি করল গতবারের তুলনায় এবার তাদের বই বিক্রি বেড়েছে দ্বিগুণ। যাদবপুরে যে বুকস্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে গতবার ৬ লক্ষ টাকার বইবিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা।