ABP Ananda LIVE : ”উপজাতি গোষ্ঠীগুলির জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ কর্মসূচি শুরু হল, ”প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পুষ্টিকর খাদ্য, বাজেটে প্রতিটি বাড়িতে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়ার কথা ঘোষণা হয়, পুষ্টিকর খাদ্য থেকে পরিবারগুলি যাতে বঞ্চিত না হয়, সেদিকে নজর রাখা হবে”, বললেন মুখ্যমন্ত্রী।
আরও খবর…
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল। কোথাও হামলা, কোথাও ভাঙচুর তো কোথাও অগ্নিসংযোগ। আবার কোথাও বই তুলে রাস্তায় ফেলে দেওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। পুজোর শেষে সিপিএম দাবি করল গতবারের তুলনায় এবার তাদের বই বিক্রি বেড়েছে দ্বিগুণ। যাদবপুরে যে বুকস্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে গতবার ৬ লক্ষ টাকার বইবিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা।