Chorbagan Stampede Incident Update: চোরবাগানকাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার পুজোর আরও ১ ঘোষক, ধৃতের সংখ্যা বেড়ে ৯। বাবু মজুমদার ওরফে কুশলকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজারে এনে ঘোষক কুশলকে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের গোয়েন্দাবিভাগের। গতকাল নদিয়া থেকে ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ১০৫, ১১০ ও ৩-এর (৫) ধারায় রুজু করা হয়েছে মামলা। এই সব ধারার মধ্যে রয়েছে ২ টি জামিন অযোগ্য ধারাও। আজ সেন্টুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। 
এদিকে, কী কারণে চোরবাগান সর্বজনীনে এত বড় বিপর্যয়? কারা বা কাদের গাফিলতিতে ঠাকুর দেখতে এসে প্রাণ গেল ১৯ জনের? মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী কে? দায় কি উদ্যোক্তা নাকি পুলিশের? কলকাতা পুরসভা না CESC এর? খামটি ছিল কার? গাফিলতি ছিল ভলান্টিয়ারদের? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই গতকাল ঘটনাস্থল পরিদর্শন করল রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *