ABP Ananda LIVE : ধূপগুড়িতে CPM-র পার্টি অফিসে হামলার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধূপগুড়ির ঐতিহ্যবাহী ভাণ্ডারি মেলায় হামলার ঘটনা। স্টল ভাঙচুরের সময় উত্তেজনা।
আরও খবর…
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল। কোথাও হামলা, কোথাও ভাঙচুর তো কোথাও অগ্নিসংযোগ। আবার কোথাও বই তুলে রাস্তায় ফেলে দেওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। পুজোর শেষে সিপিএম দাবি করল গতবারের তুলনায় এবার তাদের বই বিক্রি বেড়েছে দ্বিগুণ। যাদবপুরে যে বুকস্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে গতবার ৬ লক্ষ টাকার বইবিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা।
আরও খবর…
আজ সেন্টুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে
চোরবাগানকাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার পুজোর আরও ১ ঘোষক, ধৃতের সংখ্যা বেড়ে ৯। বাবু মজুমদার ওরফে কুশলকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজারে এনে ঘোষক কুশলকে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের গোয়েন্দাবিভাগের। গতকাল নদিয়া থেকে ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ১০৫, ১১০ ও ৩-এর (৫) ধারায় রুজু করা হয়েছে মামলা। এই সব ধারার মধ্যে রয়েছে ২ টি জামিন অযোগ্য ধারাও। আজ সেন্টুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।
ভিডিও জেলার
ধূপগুড়িতে CPM-র পার্টি অফিসে হামলার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
আরও দেখুন