নয়াদিল্লি: ভোটচুরি নিয়ে বিরোধীদের অভিযোগের পাল্টা আক্রমণ অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভোটচুরির অভিযোগ তুলে অনুপ্রবেশকারীদের ভোট বাঁচাতে চাইছে। নেতিবাচক রাজনীতি করছেন, ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না। দিল্লিতে আলাদা খেলা চলছে, ভোটচুরির বাহানা করছে। রাহুল গান্ধী ও তাঁর সঙ্গীদের চিনে ফেলেছে দেশবাসী”, জ্ঞানেশের পদত্যাগের দাবির মধ্যেই পাল্টা আক্রমণ অমিত শাহের।
আরও পড়ুন, নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
অমিত শাহ বক্তব্যের সময়, দর্শকদের দিকে তাঁকিয়ে প্রশ্ন তোলেন, “কী হয়ে গেল দিল্লিবাসীর আওয়াজের ? এরকম আওয়াজ চলা উচিত নয় (বলেন মৃদু হেসে)। যমুনেত্রী থেকে সঙ্গম অবধি, সব জায়গাতেই দিল্লিবাসীর আওয়াজ পৌঁছনো উচিত। দিল্লিতে একটা আলাদা খেলা চলছে। লাগাতার সরকারে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিচ্ছে মানুষ। ওদের পেটে ব্যথা করছে, তাই ওরা (বিরোধীরা) ভোটচুরির বাহানা বানিয়েছে। রাহুলজি, আপনাকে এবং আপনার সঙ্গীকে পুরো দেশ, বুঝতে পারছে। বুঝেও ফেলেছে ইতিমধ্যেই। ভোট চুরি ভোট চুরি বলে, অনুপ্রবেশকারীদের ভোট বাঁচাতে চাইছো ! অমিত শাহ তো এখানে জন্মেছেন। এখানে থাকেন। এবং এখানেই মারা যাবেন। প্রতি ৬ মাসে আমাকে বিদেশ যেতে হয় না (কটাক্ষ করে)। আমি তো দেশের সাধারণ মানুষের মাঝেই থাকি। আপনারা যেভাবে রাজনীতি করছেন, এর ভিত্তিতে আমি বলি যে, আগামী ৩০ বছর অবধি আপনাদের সরকার কখনও গঠন হবে না। আমার কথা মিলিয়ে নেবেন।”
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে একসূত্রে বেঁধেছে ‘INDI’ জোট। সম্প্রতি আরও বাড়ে আন্দোলনের ঝাঁঝ। ফের রাস্তায় রাহুল-প্রিয়ঙ্কা। আন্দোলনের কেন্দ্রভূমি এখন দিল্লি।ভোট চুরির অভিযোগে নিশানায় মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার থেকে নরেন্দ্র মোদি। সম্প্রতি কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, সত্য়ি এটাই যে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জ্ঞানেশ কুমার, মোহন ভাগবতরা অপরাধমূলক ষড়যন্ত্র করে হিন্দুস্তানকে হাইজ্যাক করেছে। সংবিধানকে ধ্বংস করেছে, ভোট চুরি করেছে। আমরা বিরোধীরা বলছি, এর বিরুদ্ধে তদন্ত হবে, বিচার ছিনিয়ে আনা হবে, এটা আমাদের গ্যারান্টি।’বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন,’সহজ সত্য হল, রাহুল গান্ধী বুঝতে পেরেছেন যে জনগণের তাঁর ওপর আস্থা নেই। আর সেই কারণেই, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসতে ব্যর্থ হয়ে তিনি খোদ গণতন্ত্রের ওপরই আঘাত হানছেন।’