নয়াদিল্লি: গতকালই ককরোচ জনতা পার্টির দুই নেতার জামিন হয়। ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জামিন দেয় আদালত। দিল্লির তিহাড় জেল থেকে ছাড়া পান তাঁরা। এদিকে গতকাল তিহাড় জেল থেকে বেরনোর পর জেলের গেটেই, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে হাজিরার নোটিস ধরায় ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে, শেষ অবধি হাজিরা দিলেন না ওই ২ ককরোচ জনতা পার্টির নেতা।

আরও পড়ুন, চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে কলকাতা পুলিশ ও 3D স্ক্যানার নিয়ে ফরেন্সিক টিম

মূলত, যন্তরমন্তরকে বিক্ষোভস্থল থেকে বাদ দেওয়ার পর যন্তরমন্তরে ঢুকে পড়েন ২ CJP নেতা। ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে গেট টপকে ঢুকেছিলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।এরপর ঠিক তার পরদিনেই, ১৪ অক্টোবর থেকে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার ঠাঁই হয় তিহাড় জেলে। পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজত শেষে ফের হেফাজতের মেয়াদ বাড়ানো হয়। অবশেষে গতকাল, ৯ দিন পর গতকাল তিহাড় জেল থেকে ছাড়া পান ককরোচ জনতা পার্টির ওই ২ নেতা। এদিকে গতকাল জেল থেকে বের হবার সঙ্গে সঙ্গেই তাঁদেরকে নোটিস ধরানো হয়েছিল দিল্লি পুলিশের তরফে। কিন্তু নোটিস দেওয়া সত্বেও শেষ অবধি সৌরভ এবং  আশুতোষ হাজিরা দিতে যাননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *