এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। চোরবাগানকাণ্ডের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT। কমিটিতে STF, NDRF, DGP, সিভিল ডিফেন্স, স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি।
২। পুজো দেখতে গিয়ে কেন প্রাণ গেল ১৯জনের? গুজব, প্যান্ডেলে ত্রুটি থেকে নিয়ন্ত্রণে ব্যর্থতা-খতিয়ে দেখে চোরবাগানকাণ্ডে ৩ মাসের মধ্যে রিপোর্ট দেবে SIT।
৩। কাদের ভুলে মৃত্যুমিছিল? কলকাতা পুলিশ-পুরসভাও থাকছে SIT-র স্ক্যানারে। অভিযোগ প্রমাণে ব্যবস্থা।
৪। পুজো দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৯জনের মৃত্যু। পাশে থাকার বার্তা দিয়ে আরও ৫ পরিবারের কাছে মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্য, চাকরি দেওয়ার আশ্বাস।
৫। কলকাতা পুলিশ-পুরসভাকে বাদ দিয়েই SIT। দোষ প্রমাণে রেয়াত নয় পুজোর আয়োজক থেকে দমকল, পূর্ত দফতর থেকে CESC-কেও, কড়া বার্তা রাজ্যের।
৬। চোরবাগানকাণ্ডে বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী। চূড়ান্ত গাফিলতিতে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। মাথায় থাকা নেতাদের বাঁচাতেই তড়িঘড়ি একের পর এক নিহতের বাড়িতে মুখ্যমন্ত্রী, অভিযোগ মমতা তৃণমূলের।
৭। অল্পের জন্য ফের বড় দুর্ঘটনা থেকে রক্ষা। হঠাৎ নিউটাউনের বিশ্ব বাংলা গেটের রেস্তোরাঁয় আগুন। কিছুক্ষণের মধ্যেই দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে।
৮। হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫। বিরোধীদের আক্রমণের জবাবে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।
৯। বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখাই উদ্দেশ্য, অস্বস্তির মুখে মুখ্যমন্ত্রীর দাবি খারিজ আখরুজ্জামানের। পারলে গোপন ব্যালটে ভোট করান, পাল্টা কুণাল।
১০। সাংসদ পদ-বিতর্কে জবাব দিতে ফের সময় চায় NCPI. কেন পোস্টারে মোদি-শুভেন্দুর ছবি? প্রশ্ন কুণালের। প্রাসঙ্গিক হওয়ার মরিয়া চেষ্টা, খোঁচা বিজেপির।
১১। রাশিয়ার তেলে শুল্ক প্রত্যাহারের পরে আরও সুর নরম। শেষ ধাপে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি, জানালেন ট্রাম্প। আগের চুক্তি থেকে অনেক আলাদা হওয়ার আশ্বাস।
১২। ২৭ অক্টোবর থেকে ২দিন কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাংশে হতে পারে বৃষ্টি। আপাতত সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। আগামী ৭দিন একই থাকবে তাপমাত্রা।