মুম্বই : দীপাবলিতে মুক্তি পাচ্ছ ‘রামায়ণ: পার্ট ১’ (Ramayana: Part 1) । তার আগে সারা দেশ ঘুরে ছবির প্রচার সারছেন অভিনেতা রণবীর কপূর ও সহ অভিনতারা। অনুষ্ঠান মঞ্চ থেকে সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেতা। আর কলকাতায় এসে দশেরার শুভেচ্ছা জানাতে গিয়ে হয়ে গেল বাক্য-বিভ্রাট। বলতে গেলেন এক , আর হয়ে গেল আরেক ! আর তা ঘিরে ইন্টারনেট ভরে গেল ট্রোলিংয়ে। কলকাতার সল্টলেকে দশেরা অনুষ্ঠানে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের কথা বলতে গিয়ে মুখ ফস্কে রণবীর বলে ফেলেন ঠিক উল্টোটা।
কলকাতার সল্টলেক সেন্ট্রাল পার্কের রাবণ দহন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই ঘটে বিপত্তি। রণবীর বলতে চেয়েছিলেন যে, “খারাপ বা অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও সততারই জয় হয়”। কিন্তু মুখ ফস্কে তিনি বলে ফেলেন, “বুরাই কিতনি ভি তাকাতভার কিউ না হো, আখির মে অন্ত সাচ্চাই অউর আচ্ছাঈ কি হি হোতি হ্যায়” অর্থাৎ অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সত্য ও ভালরই ‘অন্ত’ বা বিনাশ ঘটে। আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া ট্রোলিং। ভাইরাল হতে শুরু করে রণবীরের সেই বক্তব্য।
বিতর্কের আঁচ টের পেয়েই বুধবার চেন্নাইয়ে ছবির একটি অনুষ্ঠানে এসে রণবীর কপূর কলকাতার সেই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। বলেন, তিনি মুখ ফস্কেই উলটোটা বলে ফেলেছেন। ক্ষমা চাইতে গিয়ে রণবীর তাঁর অভিনীত ‘রকস্টার’ ছবির গানের জনপ্রিয় লাইন মনে করিয়ে দেন। বলেন, “জো ভি ম্যায় কেহনা চাহু, বরবাদ করে আলফাজ মেরে” । তবে রণবীর ক্ষমা চেয়ে নেওয়ায় আপাতত বিতর্কে দাঁড়ি পড়বে বলেই আশা করা যায়।
Ranbir Kapoor apologises for his slip of the tongue at yesterday’s Kolkata event. ❤️ It happens, and he owned up to it. 🙏 #Ramayana https://t.co/djVpX088KG
— Ramayana Global (@RamayanaGlobal) October 21, 2026
দীপাবলিতে ‘রামায়ণ: পার্ট ১’ (Ramayana: Part 1) দেখার অপেক্ষায় দর্শক । বহু প্রতীক্ষিত এই ছবি। পরিচালক নীতেশ তিওয়ারির এই ছবিতে ভগবান রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। অন্যদিকে, রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকেও। লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে এবং হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ছবিটি ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা।