বছর ঘুরলেও, নেই বদল! দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে ফের বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টি, বেড়েছে নদীর জলস্তর। ফলত ভেসে গিয়েছে আরামবাগ, সবং এবং ঘাটালের একাধিক এলাকা। এই আবহেই বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে প্লাবিত এলাকাগুলিতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে আকাশপথে প্রথম সবংয়ে গেলেন মুখ্যমন্ত্রী। সেখানে রয়েছে প্রশাসনিক বৈঠক। পর্যালোচনা করা হবে বন্যা পরিস্থিতি সামাল দিতে গৃহীত ও আগামী দিনে নেওয়া পদক্ষেপগুলি। এরপর সবং হেলিপ্যাড থেকে ঘাটালের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করবেন শুভেন্দু অধিকারী। এরপর সেখান থেকে চলে যাবেন আরামবাগ। হবে প্রশাসনিক বৈঠক। এদিন মুখ্যমন্ত্রী জানান, বন্যার কারণে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২টি বাড়ি। সেই পরিবারগুলিকে বাড়ি সারানোর দৌলতে ৩২ হাজার টাকা প্রদান করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *