অক্টোবরের তৃতীয় সপ্তাহ। পুজোর সপ্তাহ।  দেবীপক্ষের এই সপ্তাহ  কেমন কাটতে চলেছে ২ রাশির জাতকদের? ১৮ অক্টোবর থেকে আগামী সাত দিন ব্যবসা, চাকরি, অর্থ, পরিবার, প্রেম ও স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির প্রভূত সম্ভাবনা।  জ্যোতিষীর পূর্বাভাস অনুযায়ী, ধনু রাশির জাতকদের জন্য উৎসবের মরশুমে ব্যবসায়িক লাভ, পার্টনারশিপে উন্নতি এবং সম্পত্তি বিক্রির মাধ্যমে আর্থিক পরিস্থিতি মজবুত করার সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে, মকর রাশির জাতকরা  ব্যবসা সম্প্রসারণ এবং চাকরির নতুন সুযোগের কথা ভাবতে পারেন।  

ধনু রাশির সাপ্তাহিক রাশিফল (১৮–২৪ অক্টোবর ২০২৬)  

ধনু রাশির জাতকদের জন্য এই সপ্তাহ ব্যবসা ও কর্মক্ষেত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। উৎসবের মরশুমে বাজারে ক্রেতাদের আনাগোনা বাড়ার ফলে ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাঁরা পার্টনারশিপে ব্যবসা করেন, তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরনো পণ্যের স্টক বিক্রি করে ব্যবসার গতি বাড়ানোর পরিকল্পনাও করতে পারেন।  ধনু রাশির ব্যবসায়ীদের জন্য উৎসবের মরশুম বাড়তি আয়ের সম্ভাবনা নিয়ে আসতে পারে।  ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে আপনার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।  পুরনো সম্পত্তি বিক্রি করে আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। তবে সম্পত্তি বিক্রি বা বড় বিনিয়োগের আগে বাজারদর এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা জরুরি। কাজের চাপ কিছুটা বাড়তে পারে।  প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব আপনার উপর আসতে পারে। ধৈর্য ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। 

পরিবার, প্রেম ও দাম্পত্য জীবন
পরিবারে উৎসবের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বাড়বে। কেনাকাটা, ঘর সাজানো এবং আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর মধ্যে দিয়ে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। পারস্পরিক বোঝাপড়া বজায় থাকলে ছোটখাটো মতপার্থক্য সহজেই মিটে যেতে পারে। 

শিক্ষা, স্বাস্থ্য ও ভ্রমণ
সাধারণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়ারা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পেতে পারেন।   অতিরিক্ত ব্যস্ততার মধ্যে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন।

মকর রাশির সাপ্তাহিক রাশিফল (১৮–২৪ অক্টোবর ২০২৬)

মকর রাশির জাতকদের জন্য অক্টোবরের এই সপ্তাহে ব্যবসা ও কর্মজীবনে নতুন পরিকল্পনা গুরুত্ব পেতে পারে। উৎসবের মরশুমে নতুন পণ্য বাজারে আনার প্রস্তুতি থাকলে তা নিয়ে ব্যস্ততা বাড়বে। পাশাপাশি চলতি ব্যবসার সঙ্গে নতুন উদ্যোগ সামলানোর দক্ষতা দেখানোর সুযোগও আসতে পারে। চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা সুযোগ বা নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পথে বাধা কাটার সম্ভাবনা রয়েছে।

ব্যবসা ও আর্থিক পরিস্থিতি
মকর রাশির ব্যবসায়ীরা নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোতে পারেন। উৎসবের মরশুমে ক্রেতাদের চাহিদা বুঝে পণ্য নির্বাচন এবং উপযুক্ত বিপণন কৌশল তৈরি করলে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি ব্যবসার পাশাপাশি নতুন ব্যবসায়িক উদ্যোগ সামলানোর দায়িত্বও আসতে পারে। একাধিক কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং আর্থিক পরিকল্পনা ঠিক রাখা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। নতুন ব্যবসায়িক চুক্তি বা ডিলের জন্য ভ্রমণের প্রয়োজন হতে পারে, যা ভবিষ্যতের কাজের পরিধি বাড়াতে সাহায্য করতে পারে। তবে কোনও নতুন উদ্যোগে অর্থ বিনিয়োগের আগে সম্ভাব্য লাভ, খরচ ও ঝুঁকি বিচার করে নেওয়া উচিত।

চাকরি ও কেরিয়ারে উন্নতি
চাকরিজীবীদের জন্য সপ্তাহটি কাজের অগ্রগতি ও দায়িত্ব সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারলে মানসিক স্বস্তি মিলবে। ব্যবসায় বিক্রি বাড়লে কাজের চাপ সামলানোও সহজ হতে পারে। যাঁরা নতুন চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রে দীর্ঘদিনের বাধা কাটার সম্ভাবনা রয়েছে।  

পরিবার ও পারিবারিক জীবন
উৎসবের মরশুমে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি পরিষ্কার করা, সাজসজ্জা এবং কেনাকাটায় সময় কাটতে পারে। একসঙ্গে পরিকল্পনা করে কাজ করলে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যস্ত কর্মজীবনের মধ্যেও পরিবারের জন্য সময় বের করতে পারলে মানসিক প্রশান্তি বজায় থাকবে।

শিক্ষা, প্রতিভা ও স্বাস্থ্য
শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারলে ভালো ফলের দিকে এগোতে পারেন। শিল্পী ও ক্রীড়াবিদদের নিজেদের প্রতিভা প্রমাণের সুযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরিবেশে ধারাবাহিক অনুশীলন এবং আত্মবিশ্বাস ধরে রাখা গুরুত্বপূর্ণ হবে। স্বাস্থ্য ভালোই থাকবে।  কাজের চাপের মধ্যে খাদ্যাভ্যাস, ঘুম এবং বিশ্রামের দিকে নজর দেওয়া প্রয়োজন। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *