কলকাতা: এবার নদিয়ার ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন। রবিবার ফুলিয়া রঞ্চমঞ্চের কাছে রাস্তার ধারে বুকস্টলে হামলা। স্টলের ভিতরে রাখা মনীষীদের ছবি, বই রাখার স্ট্যান্ড এবং কর্মীদের বসার বেঞ্চ ভাঙচুর। ভাঙচুরের পর স্টলের ভিতরে থাকা  মনীষীদের ছবি ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।  

অন্যদিকে, কলকাতায় ফের সিপিএমের বইয়ের স্টল ভাঙচুর। গভীর রাতে হরিদেবপুরের সোদপুরে সিপিএমের স্টলে হামলা। স্টলে ব্যাপক ভাঙচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদারের। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের স্থানীয় সিপিএম নেতৃত্বের।

পুজোর মধ্যে যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম। সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির তরফ থেকে হাইকোর্ট মামলা দায়ের ।জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। আগামীকাল বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে মামলার শুনানি হবে। গত শনিবার সন্ধেয় যাদবপুরের বুক স্টল নিয়ে সিপিএমের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় পুলিশের। সেদিন পুরসভার গাড়ি এবং বুলডোজারও আনা হয়েছিল বুক স্টলে। স্টল ভাঙতে কেন বুলডোজার আনা হয়েছিল? প্রশ্ন তুলে মামলা দায়ের। এই মামলায় রাজ্য়কে আর্থিক জরিমানা করার আর্জি জানিয়েছে সিপিএম। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *