কলকাতা: শনিবার, সন্ধ্যা হতেই কলকাতায় মানুষের ঢল। সপরিবারে, বন্ধুবান্ধব মিলে প্যান্ডেল হপিং-এ বেরিয়ে পড়েছিলেন সকলে। কিন্তু এই পুজোর আনন্দ যে নিমেষে বিষাদে পরিণত হয়ে যাবে কেউ কল্পনা করতে পারেনি। চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত বহু। পদপিষ্ট হয়ে আহতও হয়েছেন অনেকে। কেউ কলকাতার বাসিন্দা, আবার কারও বাড়ি শহরতলিতে। ইতিমধ্যে, মৃতদের নাম ও ঠিকানা প্রকাশ্যে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে জারি হয়েছে ১৬৩ ধারা এবং ৭ জনকে গ্রেফতরা করেছে পুলিশ।
পুজো দেখতে গিয়ে চোরবাগানে বেঘোরে প্রাণ গেল ১৯জনের। আহত হয়েছেন বহু। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ, আর জি কর ও SSKM হাসপাতালে নিয়ে গেলেও পরে রোগীদের স্থানান্তর করা হয় অ্যাপোলোতে। বর্তমানে ভর্তি আছেন ১৪ জন। ১৯জন মৃতের ময়নাতদন্ত করা হবে কলকাতা মেডিক্যাল কলেজে. অ্যাপোলো হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। গোটা ঘটনায় অব্যবস্থার অভিযোগ তুলেছেন দর্শনার্থীদের একাংশ। এক যুবক বলেন, “কেন ভিড় সামলানো হল না? কেন ছেড়ে দিল? পুলিশ কোথায় গেল? আমরা বডি নিয়ে যাচ্ছি। প্রাইভেট গাড়িতে। ওলা-উবর করে নিয়ে যাচ্ছি। অ্যাম্বুল্যান্স, পুলিশ নেই।” কিন্তু প্রশ্ন একটাই কার গাফিলতিতে এই ভয়ঙ্কর ঘটনা ?
আরও পড়ুন – চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
মৃতদের নামের তালিকা –
চোরবাগানে সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল
মৃতদের তালিকায় আরতি সরকার বিশ্বাস (চাকদা)
মৃতদের তালিকায় শুভম সোনকার (জোড়াবাগান)
মৃতদের তালিকায় শ্রীপর্ণা পোদ্দার (বৈদ্যবাটী)
মৃতদের তালিকায় প্রিয়া সমাদ্দার (নিউ ব্যারাকপুর)
মৃতদের তালিকায় মিঠু মণ্ডল (কুমোরটুলি)
মৃতদের তালিকায় পিয়ালি প্রামাণিক (আরামবাগ)
মৃতদের তালিকায় সন্দীপ বেজ (পূর্ব বর্ধমান)
মৃতদের তালিকায় টগর বেজ (পূর্ব বর্ধমান)
মৃতদের তালিকায় অভিষেক কুমার শ্রীবাস্তব (বিহার)
মৃতদের তালিকায় আয়াংশ শ্রীবাস্তব (বিহার)
মৃতদের তালিকায় দীপালি ঘোষ (বরানগর)
মৃতদের তালিকায় প্রাঞ্জল সরকার (আগরপাড়া)
মৃতদের তালিকায় আকৃতি কুমারি (বালি)
মৃতদের তালিকায় বর্ণালী হালদার (নিউটাউন)
মৃতদের তালিকায় তানিয়া বিশ্বাস (নিউটাউন)
মৃতদের তালিকায় কল্পনা জানা (পানিহাটি)
মৃতদের তালিকায় বিকাশ ভট্টাচার্য (হাওড়া)
মৃতদের তালিকায় স্নেহা ভাণ্ডারি (বিষ্ণুপুর)