কলকাতা: পুজোর মুখে কয়েকদিন আগেই গড়িয়াহাট ও চিংড়িঘাটা ফ্লাইওভার এভাবে রামধনু রঙে সাজানো হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে সেই ভিডিও পোস্ট করেন সমাজমাধ্য়মে।তারপরই মমতা তৃণমূল এই ছবি সামনে আনার পর তৈরি হয়েছে বিতর্ক।মূলত, স্কিড করে দুর্ঘটনার খবর পেতেই তোলা হচ্ছে সেই বিতর্কিত রং।  বিজেপি সরকারকে নিশানা করে পোস্ট করেছে মমতা তৃণমূল কংগ্রেসের। কটাক্ষ করেছেন বিধায়ক কুণাল ঘোষও। এরপরেই পাল্টা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের।

আরও পড়ুন, আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি

পুজোর আগে রামধনু রঙ বিতর্ক কলকাতায়, কুণালের পাল্টা অগ্নিমিত্রা

উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে শুরু হয়েছে তরজা। চিংড়িঘাটা উড়ালপুলের একটি দুর্ঘটনার ভিডিও পোস্ট বিজেপিকে আক্রমণ শানায় মমতা তৃণমূল কংগ্রেস। এরপরেই পাল্টা উত্তর দিয়েছেন রাজ্য়ের পুরমন্ত্রী। এদিন অগ্নিমিত্রা পাল বলেন,’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি। না কুণালবাবুর এক্তিয়ার আছে, না তৃণমূলের অধিকার আছে এগুলি বলার।’ মূলত, গতকাল সরকারকে কটাক্ষ করে কুণাল ঘোষ লেখেন, ‘অবৈজ্ঞানিক বিপজ্জনক রং যদি তুলতেই হয়, ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে? কাদের টাকার শ্রাদ্ধ হল? চিংড়িহাটার দুর্ঘটনার পর গড়িয়াহাটের রং তোলার ছবি থেকে যাক।’

বিতর্কের মুখে দুই রাস্তার ক্ষেত্রেই ব্য়বস্থা নিয়েছে প্রশাসন

এদিকে বিতর্কের মুখে দুই রাস্তার ক্ষেত্রেই ব্য়বস্থা নিয়েছে প্রশাসন।  শহরে এখন উৎসবের মেজাজ।তার মধ্য়েই বিতর্ক ছড়াল ফ্লাইওভারের রাস্তার রং নিয়ে। সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছে মমতা তৃণমূল কংগ্রেস। যেখানে দেখা যাচ্ছে, রামধনু রঙে সাজানো চিংড়িঘাটার উড়ালপুলের এই ছবি।রাতে রাস্তা জুড়ে রং করা হল। কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে গেল রং ওঠানোর কাজ । সকালে রাস্তা ফিরে পেল তার পুরনো রং। এই ছবি ধরা পড়েছে আসানসোলের ভগৎ সিং মোড়ে । গতকাল কলকাতার চিংড়িঘাটা ব্রীজে বাইক দুর্ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়। তার পরেই শুরু হয় রাস্তা থেকে রং ওঠানোর কাজ । গড়িয়াহাট ব্রিজের যে অংশে রং করা হয়েছে, সেই রং মেশিনের সাহায্যে ঘষে তোলার কাজ চলছে। বিতর্কের মধ্য়েই চিংড়িঘাটা উড়ালপুলে ১০ মিটার দূরে দূরে বসানো হয়েছে ক্য়াটস আই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *