ABP Ananda LIVE : আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED। টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ কলকাতার ৮ জায়গায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। মোটা টাকা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে অভিযান। চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে তা নির্মাণ সংস্থা-সহ অন্যান্য ব্য়বসায় লাগানোর অভিযোগ । গত সেপ্টেম্বরে এই মামলায় ১৭ জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

 

বামেদের বইয়ের স্টল করতে চাওয়া নিয়ে  চাপানউতোর তুঙ্গে

আজ দ্বিতীয়া। আর ঠিক ৪ দিন পরই দুর্গাপুজো। তার আগে বামেদের বইয়ের স্টল করতে চাওয়া নিয়ে  চাপানউতোর তুঙ্গে। সেই ঘটনার জল গড়িয়েছে এবার আদালত পর্যন্ত।   সিপিএমের  আইনজীবীকে বিচারপতির পরামর্শ, “দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন”।  

কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজোয় দুটি বুকস্টল করতে চেয়ে আবেদন জানিয়েছিল সিপিএম। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি । এরপরই সিপিএমের তরফে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সোমবার দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী ।            



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *