ABP Ananda LIVE : পশ্চিমবঙ্গের সঙ্গে বারাণসীর আধ্যাত্মিক যোগ নিবিড় করতে নতুন উদ্যোগ। উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী শহরে এবার পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার । ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, এর পাশাপাশি বারাণসীর বাঙালিটোলায় কোচবিহার দেবোত্তর ট্রাস্টের জমিতে ঐতিহ্যবাহী কালী মন্দির-সহ একাধিক মন্দিরের সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পকে বাস্তবায়িত করতে বারাণসীতে সরেজমিন পরিদর্শন করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন বারাণসী জেলা প্রশাসনের প্রতিনিধিরাও।
আরও খবর….
শুরু থেকেই জল্পনা ছিল। শেষমেষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করা কোয়েল মল্লিককেই ওই আসনে প্রার্থী করল বিজেপি। যা নিয়ে শুরু হল তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিশ্বাসঘাতকরা প্রমাণ করে দিয়েছেন যে সৌজন্য সকলের জন্য নয়। মন্তব্য করলেন কুণাল ঘোষ। উনি যে দলের ছিলেন, সেই দলটাই তো আর নেই, বলল বিজেপি। যদিও গোটা বিষয়ে কোয়েল মল্লিকের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, রাজ্য়ে আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদের পরের স্থানেই রয়েছে কলকাতা। আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য়ে থাকবে ডেঙ্গির হলুদ সতর্কতা। জানালেন রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রী।