CM Suvendu Adhikari: ‘এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন। একজনকেও আমরা বঞ্চিত করব না”, নন্দীগ্রামে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, “ICDS, প্যারা টিচার, সরকারি কর্মী, সিভিক-ভিলেজ পুলিশ। ৫ মাসে এমন কোনও জায়গা নেই, যাদের পাশে সরকার দাঁড়ায়নি। এককালীন ২০% DA, আগের কোনও সরকার দেয়নি। ভোটের সময় বলেছিলাম, বিজেপি এলে ট্রেনে চড়াব। কয়েক মাসে নন্দীগ্রাম-বাজকুল দেশপ্রাণ ট্রেন চালিয়ে ছাড়ব। বলেছিলাম আমরাই নন্দীগ্রামে ব্রিজ করব, সয়েল টেস্ট-সব রেডি।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মহিষাদল-তেরপেখিয়া জুড়ে দেব। স্মার্ট ক্লাস রুম কীভাবে করতে হয়, কিচ্ছু বলতে হবে না। গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার দায়িত্ব আমার।” ‘আয়ুষ্মান পোর্টালে এলে স্বাস্থ্য সাথী থেকে বেরিয়ে যাবেন’, তৃণমূল জমানার স্বাস্থ্য সাথীকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারী বলেন, “কলকাতার মতো আগামী দিনে নন্দীগ্রামে ইসকন মিড ডে মিল দেবে। লালবাবুরা বলছিলেন ইসকনের আহার তো নিরামিষ, ডিম কোথায়? সপ্তাহে ২দিন মিড ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করেছি। আমার উপরে ছেড়ে দিন, আমার সব অফিস চালু থাকবে। আমার ভদ্রাসন নন্দীগ্রাম, অভিমান রাখবেন না, দল বেঁধে ভোট দিন। মুুখ্যমন্ত্রী যে নন্দীগ্রাম তৈরি করেছে, সেই নন্দীগ্রামকে সবাই দেখতে চায়।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *