ABP Ananda LIVE : ফের একবার শিরোনামে কসবার সাউথ কলকাতা ল কলেজ। স্টিক নো বিলস্ লেখা থাকা সত্ত্বেও কেন পোস্টারিং? SFI-এর বিরুদ্ধে অভিযোগ শানাল এবিভিপি। তাদের আরও অভিযোগ, এবিভিপির মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। বিক্ষোভে বসলে ডিম নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ। তাদের সংযোজন হামলাকারীরা কলেজের পড়ুয়াই নয়।

আরও খবর…

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বাম-কংগ্রেসের বিক্ষোভ। দিল্লি, লখনউ থেকে গুয়াহাটি, চণ্ডীগড় থেকে পাটনা, দেরাদুন। দিকে দিকে বিক্ষোভ। পাটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে। মিছিল আটকাতে চলল পুলিশি জল কামান। লখনউতেও তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দিল্লিতে বিক্ষোভ বামেদের। 

আরও খবর…

এবার উলুবেড়িয়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার। ২০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে জালে পুরসভার ইঞ্জিনিয়ার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা ঘুষ চান অভিযুক্ত, দাবি অভিযোগকারীর। আগেই UPI-এর মাধ্যমে ১০ হাজার টাকা দেন, দাবি অভিযোগকারীর।  অভিযোগ পেয়ে ফাঁদ পাতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *