CM Suvendu Adhikari: ‘জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। আগের সরকার সরকারি টাকা নয়ছয় করেছে। নতুন সরকার আসার পর আমরা ফর্ম দিয়েছিলাম। ঝাড়াই বাছাই করে অন্নপূর্ণার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে। আগের সরকারের আমলে মৃত ব্যক্তিরাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছিল। সরকারি টাকা এভাবে নষ্ট করতে দেওয়া যাবে না’, বললেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। তিনি আরও বলেন, ‘১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রত্যেক মহিলাদের অ্য়াকাউন্টে টাকা ঢুকবে। যাঁরা এখনও পর্যন্ত টাকা পাননি তাঁরা পোর্টালে আবেদন করতে পারেন। আগের সরকারের আমলে পুরুষরাও টাকা পেয়েছেন। বারুইপুরের ঘটনায় আপনারা সরকারের ভূমিকা দেখেছেন। অভয়া ফাইলস খোলা হয়েছে, বিচার পাবে অভয়া’।