কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ১৬ অক্টোবর ওই আসনে ভোট হবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে গত ১৬ জুলাই উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে পদত্যাগপত্র জমা দেন কোয়েল।
আরও পড়ুন – গভীর নিম্নচাপের জেরে আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। নিম্নচাপের জেরে আজ থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি। পুরুলিয়া, বীরভূম, হাওড়ার একাংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, দার্জিলিঙে হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তরবঙ্গের একাধিক জেলায় থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা। সমুদ্রে সৈকতে যাওয়া পর্যটকদের জন্যেও সতর্কতা। নিম্নচাপের জেরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা।