কলকাতা: নেই নিজস্ব হাসপাতাল, ভাড়া করা হাসপাতালকে সামনে রেখে চলছিল বেসরকারি মেডিক্যাল কলেজ। আপাতত বর্ধমানের বেসরকারি মেডিক্যাল কলেজ ইস্ট ওয়েস্ট বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। যে বাড়িতে মেডিক্যাল কলেজ, সেখানে ভর্তি হয় না রোগী।
পড়াশোনা হয় এক জায়গায়, হাতে-কলমে শিক্ষা অন্যত্র। মেডিক্যাল কলেজ থেকে ১৫ কিলোমিটার দূরে ভাড়া করা অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রোগীকে। বর্ধমানের বেসরকারি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। আপাতত বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের।
বিপাকে বর্ধমানের বেসরকারি মেডিক্যাল কলেজ ইস্ট ওয়েস্ট। যে বাড়িতে মেডিকেল কলেজ চলে, সেখানে রোগী ভর্তি হয় না। পঠন পাঠন এক জায়গায়। হাতে-কলমে শিক্ষা অন্য জায়গায়। এইভাবে চলছিল বেসরকারি মেডিকেল কলেজ। রোগী ভর্তি হয়, মেডিকেল কলেজ থেকে ১৫ কিলোমিটার দূরে ভাড়া করা আরেকটি বেসরকারি হাসপাতালে।
বর্ধমানের বেসরকারি এই বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। আপাতত এই বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য মন্ত্রীর দাবি, এই মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। এরপর গোটা বিষয়টা তদন্ত করে দেখে স্বাস্থ্য দপ্তর। এবার নেওয়া হল ব্যবস্থা। অভিযোগ পেয়ে গত ২৩ অগাস্ট এই মেডিকেল কলেজে যান স্বাস্থ্যমন্ত্রী নিজে।