সোমবার সকালে CJP আন্দোলনে যোগ দিয়ে নিহতের বাঁকুড়ার বাড়িতে যায় ‘কালীঘাট তৃণমূল’ এর স্থানীয় প্রতিনিধি দল। তাঁদের মারফত নিহতের ছেলের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো।
পড়ুন আরও খবর – স্বাধীনতা দিবসের আগের রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে বিক্ষোভ। ‘কালীঘাট তৃণমূল’-এর সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান। গভীর রাতে, কৃষ্ণনগরের সার্কিট হাউস খালি করার নির্দেশ দেওয়ার অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র। নোটিসে নদিয়ার জেলাশাসক-সহ ৩ সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। সংসদীয় দায়িত্ব পালনে বাধা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। নোটিসে স্পিকারের কাছে সাংসদ হিসেবে যাবতীয় সুরক্ষার আবেদন করেছেন তিনি।