Kalyan Banerjee: প্রতীক ও দলের নাম নিয়ে গতকাল নির্বাচন কমিশনের (Election Commission) অন্তর্বর্তী নির্দেশের পরে সর্বোচ্চ আদালতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নতুন নাম ও প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, “নির্দেশ বেআইনি। অর্ডার সম্পূর্ণভাবে বাজে। অর্ডারের মধ্যে কোনও কারণ নেই। অর্ডারে শুধু ওদের বক্তব্য দিয়েছে, আর আমাদের বক্তব্য। কেন অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছে তার কোনও ব্যাখ্যাই দেয়নি। অর্ডার বাজে, আরও অনেককিছু গ্রাউন্ড আছে, আমরা সুপ্রিম কোর্টে (Supreme Court) যাব।”
এদিকে, গতকাল কংগ্রেসকে (Congress) সমর্থনের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) কী বলেছেন? শুনে নিন।