কলকাতা : দিকে দিকে ডিম ছোড়া হচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের। যাঁরা গ্রেফতার হচ্ছেন, তাঁদের আদালতের তোলার সময় হোক কিংবা জনসমক্ষে যখনই দেখা যাচ্ছে, একদল লোক তৈরি হয়ে রয়েছেন হাতে ডিম নিয়ে। সুযোগ পেলেই টার্গেটে হিট করা হচ্ছে ডিম। এই নিয়ে রাজ্য সরকারের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। এবার এই ‘ডিম থেরাপি’ নিয়ে ফুঁসে উঠলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেছেন, ‘কীর্তি আজাদ এবার নিজের এলাকায় বেরোবে। আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, মা-মাটি-মানুষের কথা নিয়ে সকলের কাছে যাব। রোজ আমাদের কাছে খবর আসছে, রোজ। কালও লোকদের মেরেছে। মানুষের মাঝে আমি ব্লকে ব্লকে মিটিং করব। তারপর দিদির কর্মসূচি এখানে হবে, দেখবেন কেমন হয়। ডিম কীভাবে ছুড়বে? একটা ডিমের দাম ১০ টাকা। বিজেপির লোকেরা ডিম কিনে কিনে লোকেদের মারছে। স্কুলের খাওয়ার জন্য ডিম বন্ধ করে দিয়েছে। এদিকে লোকেদের ডিম ছুড়ছে। ডিম খাওয়ার জন্য নাকি মারার জন্য? আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি। আত্মরক্ষার অধিকার আছে আমার। আর আমি ভয় পাওয়ার লোক নই। ভারতের জন্য ক্রিকেট খেলেছি আমি।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *