কলকাতা: রাজ্যে পালাবদলের পর সিংহাসনে এখন বিজেপি সরকার। কিন্তু, তোলাবাজি ও গুন্ডামির দিক থেকে তৃণমূলের রোগ কি ছড়িয়ে পড়ছে  বিজেপিতেও ? কারণ, দিকে দিকে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। যদিও দলের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে কড়া বার্তা এবং অ্যাক্শনও নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও গ্রহণ করছেন। তাতেও অভিযোগ থামছে না। এবার দমদমের সার কারখানায় ঢুকে গুন্ডামি, কারখানার কর্মীদের মারধর ও হুমকির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। 

বিজেপি বিধায়কের দলবলের গুন্ডামির দৌলতে দমদমে বন্ধ একটি সার কারখানা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার কারখানায় হামলার অভিযোগ ওঠে। বিজেপি বিধায়কের লোক পরিচয় দিয়ে সার কারখানায় ঢুকে হামলা চালায় তারা। হামলার জেরে বন্ধ হয়ে যায় কারখানা। থানায় ইমেল করে অভিযোগ দায়ের করে কতৃপক্ষ। দমদমের ৫টি পুরসভার আবর্জনা থেকে সার তৈরি করা হত এই কারখানায়। 

আরও পড়ুন – ‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা ‘ক্ষুব্ধ’ বিজেপি কর্মীর

অভিযোগ, সার কারখানায় ঢুকে গুন্ডামি, কর্মীদের মারধর ও হুমকি দেয় কিছু দুষ্কৃতী। শনিবার রাতে ঘটে এই ঘটনা। প্রায় ৪০ থেকে ৫০ জন ঢুকে হামলা চালায়। তারা প্রত্যেকেই দমদমের বিজেপি বিধায়কের লোক বলে পরিচয় দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাদের দাবি, কারখানায় শুধুমাত্র নিজেদের লোক দিয়েই কাজ করাতে হবে। দিতে হবে মাসোহারা, নির্মাণ-সামগ্রী কিনতে হবে তাদের থেকেই। এমনই ভয়ঙ্কর অভিযোগ আনেন কারখানা কতৃপক্ষ।                                        

বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর দলবলের বিরুদ্ধে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। তাঁরা জানান, মোবাইল ফোন কেড়ে নিয়ে যাওয়া হয় বিজেপি বিধায়কের কার্যালয়ে। হামলার পর থেকেই আতঙ্কে রয়েছেন কর্মীরা। যার জেরে বন্ধ হয়ে যায় সার কারখানা। যদিও দলবল নিয়ে সার কারখানায় হামলার অভিযোগ খারিজ করে দেন বিজেপি বিধায়ক। তিনি জানান, স্থানীয়ভাবে কিছু সমস্যা হয়েছিল। কিন্তু রাত হলেই তৃণমূলের গুন্ডাদের দৌরাত্ম্য বাড়ে। কিন্তু যা হয়েছে, তা ঠিক হয়নি’ বলেও বিজেপি-যোগ অভিযোগটি অস্বীকার করেন বিধায়ক। অরিজিৎ বক্সী আরও বলেন, ‘আমার অনেক অফিস আছে, কাউকে তুলে নিয়ে যাওয়া হয়নি, কিছু হলেই বিজেপির নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা চলে’।        

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *