কলকাতা: পুরভোটে সুদীপ প্রার্থী হলে প্রচারে নামবেন তাপস রায়। সাংসদ-পদে ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই ফের চড়া সুর তাপসের। এদিন রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, কেউ পছন্দ করে না, পুরভোটে দাঁড়ালেও সুদীপকে জেতানো কঠিন। মানুষের ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জেতার কোনও সম্ভাবনা নেই। সুপারিশ করব সুদীপ যেন পুরনো ৫৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়।দল চাইলে সুদীপের হয়ে প্রচার করব, পদযাত্রা করব’, NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণে শিল্পমন্ত্রী। 

আরও পড়ুন, “BJP ২০৯টা আসনেই জেতার সম্ভাবনা রাখে,এখন যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়..”, পুরভোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সজলের

প্রশ্ন: একজন সাংসদ ..

শিল্পমন্ত্রী তাপস রায় : না, কেন, এর আগে তো বহু সাংসদ কাউন্সিলর হয়ে দাঁড়িয়েছেন।মালা রয়েছে, অজিত পাঁজা হয়েছিলেন। আরও অনেকে মন্ত্রী কাউন্সিলর হয়েছেন। সুতরাং ওর না হওয়ার কী আছে। যাদের যাদের নাম বললাম, এদের থেকে বড় নাকি।

পুজোর পরেই হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট। কিন্তু কলকাতা পুরসভার ভোটে কি জোট করবে বিজেপির সঙ্গে জোট বাঁধবে NCPI? নাকি একাই লড়বে বিজেপি? সম্প্রতি (বিদ্রোহী তৃণমূল) NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন,’আমরা NCPI, ইতিমধ্যেই NDA-তে যোগদান করেছি দিল্লিতে, লিখিত ভাবে এবং NDA-এর সাথেই বসছি এবং রাজনৈতিক সিদ্ধান্তও NDA-এর সাথেই নিচ্ছি। আমরা যখন NDA-র সঙ্গে কাজকর্মে ওতপ্রোত ভাবে জড়িত, তখন স্বাভাবিক ভাবেই নির্বাচনে আমরা একসঙ্গে কাজ করব।’কালীঘাট-তৃণমূল’বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘বিজেপি তো বারবার বলছে, না এদের (NCPI) সঙ্গে কিছু (জোট) করব না আমরা। তৃণমূলের প্রতীকে জিতেছিস, পদত্যাগ করে ভোটে বিজেপির প্রতীকে জিতে গিয়ে বল, যে আমি বিজেপি করে আনন্দ পাচ্ছি। যে দল করেছিস, যে দলে এতবছর সাংসদ ছিলি, খালি ছেলে বিধায়কের টিকিট পেল না বলে, বিদ্রোহী হয়ে গেল।’

কলকাতা পুরসভার নির্বাচন পরিচালনার জন্য় বিজেপি যে কমিটি গড়েছে, তার ইনচার্জ সুকান্ত মজুমদার গতমাসেই স্পষ্ট ইঙ্গিত দেন, বিজেপি একা লড়বে। কিন্তু একেবারে উল্টো দাবি করেন NDA-র শরিক দল NCPI-এর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। NCPI সাংসদ ও লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, NCPI দলের সঙ্গে আমরা NDA-র সঙ্গে যুক্ত হয়েছি। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর একদিন প্রাথমিকভাবে যেটা কথা হয়েছে, তাতে আমরা শরিক দল হিসেবেই একসঙ্গে লড়াই করব। নির্বাচনে এই পর্যন্ত কথা হয়ে আছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *