ABP Ananda LIVE : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো চলাচল। সন্ধে ৬.৩০-এর পর থেকে মেট্রো চলাচল আবার স্বাভাবিক হবে। রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
আরও খবর
প্রাথমিক-উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক। এবার কর্মরত শিক্ষকদের টেট দেওয়ার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে SSC, প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি স্কুল শিক্ষা দফতরের। প্রয়োজনে ৬ মাসের ব্যবধানে বছরে ২ বার টেট নেওয়া হোক এমনটাই নির্দেশ সরকারের তরফ থেকে। ৫ বছরের বেশি চাকরি বাকি আছে কিন্তু টেট উত্তীর্ণ নয়, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই হবে টেট।
সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ অগাস্ট, ২০২৮-এর মধ্যে টেট পাশের যোগ্যতা অর্জন করতেই হবে। আদালতের নির্দেশ উল্লেখ করে দ্রুত টেট নেওয়ার নির্দেশ সরকারের। ইতিমধ্যেই, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট-হীন শিক্ষকদের পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।