জিজ্ঞাসাবাদ চলাকালীন নিজের অপরাধের কথা স্বীকার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। গতকাল মেদিনীপুর আদালতে, সুমিত রায়কে হেফাজতে চেয়ে করা আবেদনে চাঞ্চল্যকর দাবি করেছে CID. এমনকী এই অপরাধের পিছনে একটা বৃহত্তর চক্র বা র‍্যাকেট রয়েছে বলেও জানিয়েছেন সুমিত রায়। র‍্যাকেটের সঙ্গে যুক্ত অন্যান্য সহযোগীদেরও শনাক্ত করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। আদালতে পেশ করা নথিতে এই কথা উল্লেখ করেছেন তদন্তকারীরা। অপরাধে যুক্ত টাকা বা লেনদেন বা মানি ট্রেল উদ্ধারে তিনি তদন্তকারীদের সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন। আদালতে পেশ করা নথিতে CID-র তদন্তকারীরা উল্লেখ করেছেন, ইতিমধ্যেই, BNSS-এর ১৮০ নম্বর ধারা সুমিতের বয়ান রেকর্ড করা হয়েছে। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *